ঘূর্ণিঝড় নিয়ে মানুষকে সতর্ক করছেন গোপীবল্লভপুর এর বিধায়ক - The News Lion

ঘূর্ণিঝড় নিয়ে মানুষকে সতর্ক করছেন গোপীবল্লভপুর এর বিধায়ক




দি নিউজ লায়ন ; ইয়স ঘূর্ণিঝড় সম্পর্কে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সতর্ক করছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। মঙ্গলবার সকাল থেকেই গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁকরাইল ব্লকের সুবর্ণরেখা তীরবর্তী ভালকি সোল , খুদমরাই,রোহিণী সহ বিভিন্ন গ্রামে গিয়ে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন । 


ঘূর্ণিঝড় নিয়ে মানুষকে সতর্ক থাকার আবেদন জানান । সেই সঙ্গে যাদের মাটির বাড়ি রয়েছে তাদেরকে  তিনি ত্রাণ শিবিরে গিয়ে থাকার আবেদন জানান ।তিনি গ্রামবাসীদের বলেন ঝড় নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না প্রশাসন আপনাদের পাশে রয়েছে । সেই সঙ্গে তিনি বলেন বিধায়ক হিসেবে আমি আপনাদের পাশে আছি আপনাদের যা কিছু সমস্যা হবে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থেকে সমস্ত কাজ করব । বিভিন্ন গ্রামে যাওয়ার পাশাপাশি সাঁকরাইল ব্লকের দলীয় কার্যালয়ে গিয়ে তিনি দলীয় নেতাদের সাথে কথা বলেন। 


সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের  সভাপতি  কমল রাউত ও যুব সভাপতি অনুপ মাহাত কে নিয়ে তিনি ত্রাণশিবির গুলি  ঘুরে দেখেন। ত্রাণ শিবিরে থাকা মানুষজনের সাথে বিধায়ক কথা বলেন ।শিবিরে থাকা  মানুষেরা খাওয়া-দাওয়া ঠিকমতো পাচ্ছে কি না সে বিষয়েও তিনি জানেন। ত্রাণশিবিরে থাকা মানুষেরা বলেন আমাদের কোনো অসুবিধা নেই আমাদের জন্য খাওয়া-দাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে প্রশাসন, আমরা ভালো রয়েছি। বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন আপনারা সকলেই সতর্ক থাকবেন ঘূর্ণিঝড় নিয়ে কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.